রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ পেলো রঙিলা কিতাব এর প্রথম ঝলক

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩০ Time View

ঢাকা : ক্ষমতার খেলায় জীবন হারিয়ে যায়। বিশ্বাসঘাতকতার দাম দিতে হবে প্রাণ দিয়ে। রক্তের দাম রক্তে শোধ হবে। লিখা হবে এক প্রেমের কিসসা। এই প্রেমের কিসসা’রই দেখা মিলবে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। রক্তে রাঙা সেই প্রেমের কিসসা আসছে ৮ নভেম্বর হইচই-তে।

এই আসা উপলক্ষেই প্রকাশ পেলো বহুল প্রতীক্ষিত ‘রঙিলা কিতাব’-এর ট্রেলার।

জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মুক্তি দেয়া হয় এই সিরিজের প্রথম ঝলক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস, চিত্র নায়িকা পরী মণি সহ সিরিজের অন্যান্য অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা। তাদের উপস্থিতি এই ট্রেলার প্রকাশ করা হয়।আয়োজনকে এক অনন্য মাত্রা দিয়েছে।

জানা গেলো, বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে।-এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরী মণি। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাব-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। ট্রেলরে দেখা গেলো নূর ( প্রদীপ) বলছে পরী( সুপ্তি)কে বাচ্চাটারে খেয়াল রাইখো। এক আবেগী আহবান। পরে একটি গান। নদীর পানি…। চমৎকার চিত্রায়ন।

এদিকে, টান টান উত্তেজনার মধ্যে দুর্দান্ত এক প্রেমের গল্প বলা হয়েছে সিরিজটি জুড়ে এমনটিই বললেন পরিচালক অনম বিশ্বাস। বেশ আশাবাদী তার নির্মিত নতুন এই সিরিজটি নিয়ে।

তিনি বলেন, ‘আশা করছি ট্রেইলারটি দর্শক পছন্দ করবে। সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলী-সহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।

পরী মণি শুরু থেকেই তার এই কাজটি নিয়ে বেশ এক্সসাইটেড। তিনি বলেন, ‘রঙিলা কিতাব আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে। ভালোবাসবে। আজকে ট্রেইলার মুক্তি পেলো, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা। আগামী ৮ নভেম্বর হইচইতে স্ট্রিম করবে আমাদের সিরিজটি।

শ্যুটিং ব্যস্ততার কারণে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও তিনি ট্রেইলার দেখে বেশ আনন্দিত।

তিনি জানান, এই সিরিজে সবার প্রচেষ্টা ছিল এক বিশেষ বার্তা তুলে ধরার। তিনিও আশা করছেন, দর্শকরা এই গল্পের সাথে যুক্ত হতে পারবেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.