সময়ের আলোচিত চলচ্চিত্র দি ইউনিভার্সিটি অব চানখারপুল-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। আগামী ২৮ আগস্ট শুক্রবার বিকাল ০৫:১৫ মিনিটে প্রচার হবে সিনেমাটি। চলচ্চিত্রটির কাহিনি রচিত হয়েছে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে। গল্পে দেখা যাবে মফস্বল থেকে আসা এক তরুণ তারুণ্যের উচ্ছ¡াস নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করে। শুরুতে সাধারণ ছাত্র হলেও হলের বড় ভাইদের ক্ষমতার প্রভাব পড়ে তার উপর। ধীরে ধীরে জড়িয়ে পড়ে ছাত্র রাজনীতিতে। তারপর শুরু হয় নানা ঘাত প্রতিঘাত অন্য এক জীবন। চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যর পাশাপাশি পরিচালনা করেছেন আকাশ হক।
সঙ্গীত পরিচালনা করেছেন সায়েরা তালুকদার। অভিনয় করেছেন, দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, চয়ন, আবু সাঈদ, এসএ জীবন, মেহেদী হাসান সোহান প্রমুখ।