শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
শিল্পী–মন্ত্রী ছবি বিতর্ক: ‘স্টান্ট নাকি সতর্কবার্তা?’—জয়ের পোস্ট ঘিরে নতুন প্রশ্ন জার্সি সিটির সেরা রেস্টুরেন্টের তালিকায় বাংলাদেশি Korai Kitchen তাহসানের সঙ্গে দুপুরের খাবারে মার্কিন রাষ্ট্রদূত, প্লেটে ইকবালের কাচ্চি কূটনীতিকদের পরিচয়ে ভুয়া প্রোফাইল, সতর্কবার্তা মার্কিন দূতাবাসের ঠাকুরগাঁও-১ আসনে তিন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড Jersey City’s Koroai Kitchen: A National Recognition for the Taste of Bangladeshi Home Cooking ইরান যুদ্ধ ‘কয়েক মাসের মধ্যে’ ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স The Remarkable Career of Brian Lysell রমনা পার্কে বটগাছের ছায়ায় বইয়ে ডুবে কিশোরী ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

তাহসানের সঙ্গে দুপুরের খাবারে মার্কিন রাষ্ট্রদূত, প্লেটে ইকবালের কাচ্চি

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

ঢাকা : জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তাঁর প্লেটে ছিল রাজধানীর জনপ্রিয় ‘ইকবাল বিরিয়ানি হাউজ’-এর কাচ্চি বিরিয়ানি।

শুক্রবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের একটি ছবি শেয়ার করে ইকবালের কাচ্চি বিরিয়ানির প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন দূতাবাসের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছেন। এর আগে তিনি বরিশালে ভাজা ইলিশ ও রসমালাই এবং ঢাকায় রাবড়ি-মালাইসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন।

মার্কিন দূতাবাসের এসব উদ্যোগের লক্ষ্য হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদারের বিষয়টি তুলে ধরা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.