শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা রহমান মারণাস্ত্র নয়, যুক্তি-তর্ক ও কূটনীতি হোক বিশ্বশান্তির হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান

সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

মনিরুল ইসলাম : বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি ও উন্নয়ন দর্শনকে জনসাধারণের কাছে তুলে ধরতে বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হলো বিশেষ পাক্ষিক অনুষ্ঠান “সবার আগে বাংলাদেশ”। এই আয়োজনে সরকারের নীতি, অগ্রাধিকার এবং রাজনৈতিক অঙ্গীকারের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন বিশ্লেষক রেজাবুদৌল্লাহ চৌধুরী ও রেজাউদ্দিন স্টালিন। তারা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের পেছনের প্রেক্ষাপট, তাৎপর্য এবং বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আর উপস্থাপন করেন সাবেক সিনেট সদস্য ( ঢাবি) ও সাংস্কৃতিক সংগঠক মোঃ লিয়াকত আলী। আলোচনায় বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ মূলত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার একটি নীতিগত অবস্থান।

এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক অধিকার রক্ষাকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার বার্তা দেওয়া হয়েছে। বক্তারা উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় স্বার্থ রক্ষা এবং অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় এই স্লোগান কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি কৌশলগত দিকনির্দেশনা, যা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন খাতে প্রতিফলিত হওয়া উচিত। অনুষ্ঠানে আরও তুলে ধরা হয়, ‘সবার আগে বাংলাদেশ’ ধারণার মাধ্যমে সরকারের নীতি নির্ধারণে জনগণের প্রত্যাশা, উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করার প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের আলোচনা-ভিত্তিক অনুষ্ঠান জনসচেতনতা বাড়াতে এবং সরকারের অগ্রাধিকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.