শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ড্রিম উইভারের রাফির আলোকচিত্রে অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের অনুষ্ঠান

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

 

বিনোদন ডেক্স : জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গেল শুক্রবার, ১৯ সেপ্টেম্বর জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় কাবিন অনুষ্ঠানের মধ্য দিয়ে বেছে নিয়েছেন জীবনসঙ্গীকে।

অনুষ্ঠানটি ছিল একান্ত, রুচিশীল এবং আবেগঘন—যেখানে প্রাধান্য পেয়েছে ঘনিষ্ঠতা, আন্তরিকতা ও সরল সৌন্দর্য। এই বিশেষ দিনের প্রতিটি মুহূর্ত ধারণ করেছেন ড্রিম ওয়েভার ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি টিম। যেখানে মূল ফটোগ্রাফার হিসেবে আছেন মাযহারুল ইসলাম রাফি। তিনি ড্রিম ওয়েভার এর প্রতিষ্ঠাতাদের একজন।

ফটোগ্রাফার রাফি বলেন, “ ফারিয়া আপু আমাকে ছোট ভাইয়ের স্থান দিয়ে পুরো প্রোগ্রামটার জন্য ট্রাস্ট করেছিলেন। আমার জন্য ছিল এটি এক বিশেষ অভিজ্ঞতা। ফারিয়া আপুকে বিয়ের সাজে সুন্দর করে ফুটিয়ে তোলা এবং তাদের কাপলের কেমিস্ট্রি আমার লেন্সে তুলে ধরাই আমার মুল লক্ষ্য ছিল। আমি চাই আমার প্রতিটি ফটোগ্রাফ সেই দিনের আবেগ ও ভালোবাসাকে ভবিষ্যতের জন্য অমলিন স্মৃতিতে রূপান্তরিত করুক। কারন প্রতিটি বিয়ে আমার কাছে শুধু একটি ইভেন্ট নয়, বরং একটি স্বপ্নের গল্প। “

উল্লেখ্য, এর আগে Dream Weaver জাতীয় ক্রিকেট দলের তারকা শাকিব আল হাসান, জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদসহ অসংখ্য সেলিব্রিটি ও বিশিষ্ট ব্যক্তির বিবাহ অনুষ্ঠান কভার করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তারা শুধুমাত্র তারকাদেরই নয়, দেশে এবং বিদেশে অসংখ্য সাধারণ দম্পতির জীবনেও সুখের মুহূর্তগুলোকে শিল্পের ছোঁয়ায় ধরে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.