রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

রায়হান রাফীর ‘মায়া’য় ভিন্ন রূপে ইমন ও সারিকা পাল্লা দিয়ে অভিনয় করেছেন

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫১ Time View

 

ঢাকা : রায়হান রাফীর ‘মায়া’য় ভিন্ন রূপে ইমন ও সারিকা। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বিঞ্জে ওটিটিতে মুক্তি পেয়েছে মামনুন ইমন ও সারিকা অভিনীত ওয়েব সিনেমা ‘মায়া’।

মুক্তি উপলক্ষে রাজধানীর এস কে এস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। একঝাঁক তারকার উপস্থিতিতে ‘মায়া’র জমকালো বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, মায়ার ইমন, সারিকা সাবরিন ও নির্মাতা রায়হান রাফী ছাড়া আরও ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকসহ অনেকেই।

দাম্পত্য জীবনে মানুষের নানান টানাপোড়েন থাকে। কিন্তু তার পরও কী অদ্ভুত মায়ায় মানুষ দু’জন দু’জনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারাটা জীবন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’। মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপড়েনসহ সমাজের নানান বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি। যাতে দুটি কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও সারিকা সাবরিন। ‘তুফান’ সিনেমার সাফল্যের পর নির্মাতা রায়হান রাফীর ওটিটির চমক হচ্ছে এই ‘মায়া’।

নিজের ছবির বিশেষ প্রদর্শনীতে এসে রাফী বলেন, ‘এটা আমার একদমই অন্যরকম একটা ছবি। আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটি তুফানের আগেই বানিয়েছিলাম। এটা বানানোর আগে চিন্তা করছিলাম এই সিনেমাতে আমি এমন দু’জনকে কাস্ট করব যারা এক সময়ে বড় স্টার ছিল, অনেক জনপ্রিয় ছিল এবং এখনও কাজ করছে। চিন্তামত ওই সময়ের একটা জনপ্রিয় জুটিকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। তারা হলেন ইমন-সারিকা। আমার চ্যালেঞ্জ ছিল যে এই দু’জনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন। তবে আমি বলব, যারা তুফান দেখেছেন তারা মায়া দেখবেন। ওটিটির হলেও এটি দারুণ ও মানবিক গল্পের ছবি। যে গল্প দেখে কখনও আপনি আবেগপ্রবণ হবেন, আশপাশের অনেক কিছুর সঙ্গে মিল পাবেন।

প্রিমিয়ারে হাজির হয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘যে কন্টেন্টের নির্মাতা রায়হান রাফী সেটা নতুন কিছুই হবে বলে আমার বিশ্বাস ছিল। সেই সঙ্গে ইমন ভাইয়াকে অনেক দিন পর নতুন একটা লুকে দেখেছি। আমি প্রথমে ট্রেলার দেখেও ইমন ভাইয়াকে ফোন করে তাকে অন্যরকম লাগছে সেটা জানিয়েছি। সারিকাকেও নতুন রূপে হাজির করা হয়েছে। এই ওয়েব ফিল্মের তিনজন মানুষই আমার খুব কাছের। আর মায়ার টেইলার আমার এতো বেশি ভালো লেগেছে যে এর প্রিমিয়ার শো তাই মিস করতে চাইনি। বড় পর্দায় দেখতে চলে এসেছি।

মায়া দেখার পর দীঘি বলেন, ‘ওয়েব ফিল্মটিতে আমি ইমন ভাই ও সারিকা আপু উভয়কেই নতুনভাবে আবিষ্কার করলাম। এখানে উভয় দারুণ অভিনয় করেছেন। অবশ্য গল্পে দারুণ অভিনয় করার সুযোগও ছিল। আমার কাছে মনে হয়েছে দু’জনই পাল্লা দিয়ে এতে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.