রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ জুভিরোজ বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ Time View

ঢাকা : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ জুভিরোজ বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠান।

বুধবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর অভিজাত গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানটি।‘ এটির অর্গানাইজার হিসেবে ছিলেন চেয়ারম্যান এম এন মাল্টিমিডিয়া কাজী নাজমুল হাসান। সভাপতি হিসেবে ছিলেন ফাউন্ডার এন্ড সিইও ইনডেক্স গ্রুপ শফিউল্ল আল মনির। সাথে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ এবং গোল্ডেন ওয়ার্ল্ড জুয়েলারি স্বত্বাধিকার ফরিদা হুসাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা ও মডেলরা।

এদিন মিডিয়াতে তাদের অবদান স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. মতিন রহমানকে। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শবনম বুবলী। ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী। ‘এমআর-৯’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন সাজ্জাদ হোসেন। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন কনা। সেরা প্রযোজনার পুরস্কার পেয়েছে জাজ মাল্টিমিডিয়।

‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ওয়েব ফিল্ম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন শিহাব শাহীন।

‘পুতুলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। ‘শহরে অনেক রোদ’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন খাইরুল বাসার। ‘লাভ সেমিস্টার’ নাটকের জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন প্রবীর রায় চৌধুরী। ‘ভিলেজ গার্ল’ নাটকের জন্য সেরা নবগতার পুরস্কার পেয়েছেন মিম সুলতানা।

সেরা পুরুষ মডেলের পুরস্কার পেয়েছেন ফররুখ আহমেদ রেহান। সেরা নারী মডেলের পুরস্কার পেয়েছেন তানজিয়া জামান মিথিলা। সেরা নবগত মডেলের পুরস্কার পেয়েছেন আনিকা বুশরা মারিয়া। সেরা ফ্যাশন স্টাইলিশ মাশরুর রহমান নিহাল। সেরা নৃত্য পরিচালকের পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ এবং সেরা ফ্যাশন কোরিওগ্রাফারের পুরস্কার পেয়েছেন ইমরান আলী শিকদার। সেরা ফ্যাশন ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন গৌতম সাহা। লাক্সারি সেগমেন্টে অসামান্য মহিলা উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ফরিদা হোসেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.