শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

শুরুতে গোল হজম করলেও ঘুরে দাঁড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো শেখ রাসেল ক্রীড়া চক্র।

প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল।

সোলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। এরপর সেলেমানি ল্যান্ড্রি সমতা ফেরান শেখ রাসেলকে।
নবম মিনিটে রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে শেখ রাসেল। মেহেদি হাসান মিঠুর লম্বা পাস শেখ রাসেলের কিরগিজ সেন্টার ব্যাক মালিকভ আলমাজবেক নিয়ন্ত্রণে নিতে না পারলে বল পেয়ে যান শাহরিয়ার ইমন। খানিকটা এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে পাস বাড়ান এই উইঙ্গার, অন্য প্রান্তে বল পেয়ে দেখে শুনে জালে পাঠান সোলেমান দিয়াবাতে।

পিছিয়ে পড়লেও অবশ্য হাল ছাড়েনি শেখ রাসেল। শেষদিকে এসে আক্রমণের ধার বাড়ায় তারা। তার ফলও পেয়ে যায় দলটি। ৬৪ মিনিটে সেলেমানি ল্যান্ড্রির গোলে সমতায় ফেরে শেখ রাসেল। জিন্টু মিয়ার বাড়ানো বল সুমন রেজার চিপ দুই ডিফেন্ডারের উপর দিয়ে চলে যায় ল্যান্ড্রির পায়ে। সুজনকে পরাস্ত করেন সমতা ফেরান বুরুন্ডির এই ফরোয়ার্ড। বাকি সময় রক্ষণাত্মক খেলায় ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল।

দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ।

 

সুত্র: বাংলানিউজ

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.