রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুবাস্তু মার্কেট পরিদর্শন করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াত নেতৃবৃন্দ

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ Time View

আজ ১ ডিসেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুবাস্তু নজরভ্যালী মার্কেট পরিদর্শন করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাড্ডা উত্তর থানা আমীর মাওলানা কুতুবউদ্দিন, ভাটারা থানা আমীর এডভোকেট রেজাউল করিম প্রমুখ।সমবেত ব্যবসায়ীদের উদ্দেশ্যে নাজিম উদ্দীন মোল্লা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, সকল বিপদাপদ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। অত্যন্ত ধৈর্যের সাথে সবকিছু মোকাবিলা করতে হবে।

তিনি বলেন এই ঘটনার পিছনে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় যারা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পূনর্বাসনের জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

মু.আতাউর রহমান সরকার তার বক্তব্যে অবিলম্বে তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেয়াসহ দাবি জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে বলেন আমরা আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.