শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাই পাঁচ শিকার মোসাদ্দেকের, কাঁপছে জিম্বাবুয়ে

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৭৫ Time View

বল হাতে ঘূর্ণিজাদু দেখাচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একাই জিম্বাবুয়ের পাঁচ ব্যাটারকে বিদায় করেছেন এই ডানহাতি স্পিনার। আর তাতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা।

টি-টোয়েন্টিতে এটাই মোসাদ্দেকের প্রথম পাঁচ উইকেট। বাংলাদেশের হয়ে চতুর্থ। তার আগে এই ফরম্যাটে পাঁচ উইকেট নিয়েছেন ইলিয়াস সানি, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩২ রান।

সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে নুরুল হাসান সোহানের দলকে।

বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ আর পেস তারকা তাসকিন আহমেদ। এই দুজনের বদলে দলে এসেছেন অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদ। ওই লক্ষ্যের শুরুটা অবশ্য দারুণ হয়েছে।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আজও ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম ওভারেই টাইগারদের জোড়া সাফল্য এনে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

ইনিংসের একদম প্রথম বলেই রেজিস চাকাভাকে ফেরান মোসাদ্দেক। নুরুল হাসান সোহানের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান এই ব্যাটার। মোসাদ্দেক নিজের দ্বিতীয় সাফল্য পেয়ে যান ওভারের শেষ বলে।

৫ বলে ৪ রান করে মোসাদ্দেকের বলে মাহেদী হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান ওয়েসলি মাদাভেরে। আগের ম্যাচে ফিফটি এসেছিল তার ব্যাট থেকে। এরপর নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ক্রেইগ আরভিনকে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান মোসাদ্দেক। মাত্র ৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

মোসাদ্দেক-জাদু অবশ্য সেখানেই থামেনি। জিম্বাবুয়ের চতুর্থ ও পঞ্চম উইকেটও ঝুলিতে পুরেছেন তিনি। দলীয় ২০ রানে মোসাদ্দেকের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন শন উইলিয়ামস (৮)। এরপর নিজের শেষ ওভারে মিল্টন সুম্বাকে (৩) হাসান মাহমুদের হাতে ক্যাচ দিতে বাধ্য করে ফেরান মোসাদ্দেক। ৪ ওভার বল ঘুরিয়ে ২০ রান খরচে ৫ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে কোনো ডানহাতি অফ স্পিনারের এটাই সেরা বোলিং।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.