বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান দলীয় কার্যালয়ের সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন পদবঞ্চিতরা কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রহমাতুল্লাহ সম্পদ থাকবে দুনিয়ায়, তুমি থাকবে না—মানুষকে ছোট নয়, মানুষের পাশে দাঁড়াও অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর

আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

বরিশাল, ১১ কার্তিক (২৭ অক্টোবর):

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে সরকার। এসব স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে।

মঙ্গলবার বিকেলে বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এ জন্য সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আজকে সারা দেশে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটি পাড়া মহল্লায় খেলাধুলার কার্যক্রম শুরু হয়েছে। এই খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে আমরা একটি সুন্দর ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে পারব। এ সময় তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলের উদ্দেশে বলেন, প্রতিযোগিতামূলক খেলাধুলা খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে। এসময় তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আজকের ফাইনাল ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় ও খেলাধুলার প্রতি তাদের ভালোবাসা প্রমাণ করে আমরা একটি ক্রীড়াবান্ধব সমাজ গঠনের পথে এগিয়ে যাচ্ছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে আজকের এই আয়োজন তারই একটি বাস্তব প্রতিফলন। খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। পাশাপাশি, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের মধ্য থেকে আগামী দিনের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.