রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সম্পদ থাকবে দুনিয়ায়, তুমি থাকবে না—মানুষকে ছোট নয়, মানুষের পাশে দাঁড়াও

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১ Time View
Screenshot

সম্পদ, টাকা-পয়সা, বাড়ি-গাড়ি—সবকিছুই একদিন পৃথিবীতে পড়ে থাকবে, কিন্তু তুমি থাকবে না। যে সম্পদ নিয়ে আজ এত অহংকার, যে ক্ষমতা দিয়ে আজ মানুষকে ছোট করছ, যে অর্থের দম্ভে অসহায় মানুষের দিকে ফিরেও তাকাচ্ছ না—মনে রেখো, মৃত্যুর পর এসবের কিছুই তোমার সঙ্গে যাবে না।

মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার মানবিকতায়।

পৃথিবীতে সবাই সমান সুযোগ নিয়ে জন্মায় না। কেউ জন্ম থেকেই পায় আরাম-আয়েশে ভরা জীবন, আবার কেউ সারাজীবন সংগ্রাম করে দুবেলা খাবার জোগাড় করতে। কারও ঘরে শীতের রাতে উষ্ণ বিছানা আছে, আর কারও ঘরে ছোট ছোট সন্তান নিয়ে একজন বাবা দুশ্চিন্তা করেন—কীভাবে এই শীত পার করবেন!

আমাদের একটু সহানুভূতি, সামান্য সহযোগিতা হয়তো সেই পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।

এই শীতে চেষ্টা করুন, আপনার আশপাশে এমন কোনো স্বল্প আয়ের মানুষকে খুঁজে বের করতে, যিনি নিজের জন্য একটি শীতের জ্যাকেট কিনতেও হিমশিম খাচ্ছেন। নিজের সামর্থ্য অনুযায়ী তাঁর জন্য একটি জ্যাকেট কিনুন। সম্ভব হলে তাঁর সন্তানদের জন্যও কয়েকটি গরম কাপড় কিনে দিন।

হয়তো আপনার কাছে একটি জ্যাকেটের দাম খুব সামান্য, কিন্তু সেই পরিবারের কাছে সেটিই হতে পারে শীতের রাতে উষ্ণতা, নিরাপত্তা আর স্বস্তির আশ্রয়।

সাহায্য করার সময় কখনো কাউকে অপমান করবেন না। তাঁর দারিদ্র্য নিয়ে উপহাস করবেন না। ছবি তুলে নিজের মহানুভবতা প্রচার করার চেয়ে নীরবে পাশে দাঁড়ানো অনেক বেশি সম্মানের। কারণ, সাহায্য এমন হওয়া উচিত, যাতে মানুষের অভাব কিছুটা কমে, কিন্তু আত্মসম্মানটুকু অক্ষুণ্ণ থাকে।

মনে রাখবেন, আজ আপনি সাহায্য করার অবস্থানে আছেন, কাল পরিস্থিতি বদলে যেতে পারে। জীবন কখনো কাউকে সবকিছু দেয়, আবার কখনো মুহূর্তেই অনেক কিছু কেড়ে নেয়। তাই অর্থসম্পদ নিয়ে অহংকার নয়, বরং কৃতজ্ঞতা ও মানবিকতা নিয়ে বেঁচে থাকুন।

আপনার সন্তানদের শুধু সম্পদ রেখে যাওয়ার চিন্তা করবেন না; তাদের এমন মানুষ হিসেবে গড়ে তুলুন, যারা অসহায় মানুষের কষ্ট বুঝতে শেখে, দরিদ্রকে সম্মান করে এবং বিপদে মানুষের পাশে দাঁড়ায়।

আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন শুধু নিজের ভোগের জন্য নয়, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ হিসেবেও। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের জীবনের অন্যতম লক্ষ্য।

শেষ কথা—

সম্পদ তোমার থাকবে দুনিয়ায়, কিন্তু একদিন তুমি থাকবে না। তোমার দামি পোশাক, বড় বাড়ি কিংবা ব্যাংক ব্যালান্সের চেয়ে মানুষের হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা অনেক বেশি মূল্যবান।

মানুষ হয়ে মানুষকে ছোট করো না। গরিব বলে কাউকে অবহেলা করো না। বরং এমন কিছু করো, যাতে তোমার চলে যাওয়ার পরও মানুষ তোমাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

এই শীতে একটি জ্যাকেট কিনে দিন কোনো অসহায় বাবাকে, একটি গরম কাপড় তুলে দিন তাঁর সন্তানের হাতে। তোমার সামান্য সহযোগিতাই হয়তো একটি পরিবারের শীতের কষ্ট কমিয়ে দেবে।

কারণ, জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়—মানুষের দোয়া, ভালোবাসা ও সম্মান।

মানুষের জন্য বাঁচুন, মানুষের পাশে দাঁড়ান। মানবিকতাই হোক আপনার সবচেয়ে বড় পরিচয |

 

লেখক:এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.