শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভুটানকে হারাল বাংলাদেশ

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪৭ Time View

এএফসি অনূর্ধ্ব-২০ বি-গ্রুপের ম্যাচে গতকাল জয় পেয়েছে বাংলাদেশ। বাহরাইনের মানামায় গতকাল তারা ২-১ গোলে হারায় ভুটানকে। প্রথমার্ধে পিয়াস নোভার গোলে এগিয়ে যায় লাল-সবুজরা। ৫৯ মিনিটে ডিফেন্সের গোলে ভুটান সমতা আনে। এরপর ৮৯ মিনিটে বাংলাদেশের জয় নিশ্চিত হয় আসিফের হেডে। বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনের সাথে গোলশূন্য ড্র করেছিল।

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে ৪ পয়েন্টে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে যুবারা। ছয় গ্রুপের বাছাইপর্ব থেকে গ্রুপ সেরারা খেলবে মূল পর্বে। সেরা পাঁচ রানার্সআপও পাবে মূল পর্বে টিকিট। বাংলাদেশের চোখ সেদিকেই। আগামী শুক্রবার নেপালকে হারাতে পারলে সেই লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে যাবেন তানভীর হোসেনরা।

অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভুটান। গত রাতে শেখ আলী বিন মুহাম্মদ খলিফা স্টেডিয়ামে সেই দলটার বিপক্ষে বেশ চড়াও হয়ে খেলেছে বাংলাদেশ যুবারা। সাফল্য এসেছে ৩৩ মিনিটে। উইঙ্গার রফিকুল ইসলামের নিখুঁত পাস থেকে পিয়াস আহমেদ নোভা প্লেসিং শটে এগিয়ে যায় বাংলাদেশ। ৬০ মিনিটে সেই গোল শোধ দিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল ভুটান। সতীর্থের পাসে বদলি নেমে সান্তা কুমার লিম্বু খেলায় ফেরান ভুটানকে। সেই গোলে যখন অমীমাংসিত সমাপ্তির পথে ম্যাচ, তখনই আসিফের গোল। ফলে পূর্ণ পয়েন্টের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.