সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

৬ হাজার বর্গ কিলোমিটার পুনঃদখল করলো ইউক্রেন

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫৯ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিদমির জেলেনস্কি বলেছেন, চলতি মাসেতার বাহিনী ঝটিকা অভিযান চালিয়ে রাশিয়ার কাছ থেকে ছয় হাজার বর্গ কিলোমিটার (২,৩২০ বর্গ মাইল) এলাকা পুনঃদখল করেছে। আর এর মাধ্যমে প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধে মস্কো তার সবচেয়ে করুণ পরাজয় বরণ করেছে।

জেলেনস্কি সোমবার তার দৈনন্দিন বক্তৃতায় বলেন, ‘সেপ্টেম্বরের শুরু থেকে আমাদের সৈন্যরা ইতোমধ্যেই পূর্ব ও দক্ষিণে ছয় হাজার বর্গ কিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড মুক্ত করেছে। আমরা এখন আরো এগিয়ে যাচ্ছি।’

ইউক্রেনের সৈন্যরা সোমবার আরো এলাকা দখল করেছে। ফলে অনেক স্থানে তারা রুশ সীমান্তে চলে এসেছে। তারা তাদের ঝটিকা অভিযানে অনেক রুশ সৈন্যকে বন্দী করার দাবিও করেছে।

উত্তর-পশ্চিম খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, ‘অনেক ফ্রন্টে আমাদের যোদ্ধারা রুশ ফেডারেশনের সাথে আমাদের রাষ্ট্রীয় সীমান্তে পৌঁছে গেছে।’

ইউক্রেন সামরিক গোয়েন্দা বাহিনীর এক মুখপাত্র বলেন, রুশ সৈন্যরা ঘেরাও হয়ে পড়েছে।
আর ইউক্রেন প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেন, এত যুদ্ধবন্দী হয়েছে যে তাদের রাখার জায়গার অভাব দেখা দিয়েছে।
সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.