বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন Queens Arson Survivor Liam Dominguez Celebrates Birthday Surrounded by Family, Friends and FDNY Firefighters জামায়াতে ইসলামী নিয়ে আব্দুল্লাহিল আমান আজমীর মন্তব্যে নতুন বিতর্ক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা: রফিকুল ইসলামের নিন্দা ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা চলছে: বিমানমন্ত্রী অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় প্রতিবাদ বাংলাদেশের

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

 

ঢাকা : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মো. ওসমান (৬০) নামের এক জেলে নিহতের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকায় মিয়ানমারের দূতাবাসে এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।
শুত্রুবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে মিয়ানমারকে বাংলাদেশের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন এবং কোনো ধরনের উসকানি থেকে বিরত থাকার কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মো. ওসমানের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন। এছাড়া মিয়ানমার নৌবাহিনী ৬০ জন মাঝি-মাল্লাসহ পাঁচটি মাছ ধরার ট্রলার আটকে রাখে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.