রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

চেয়ারম্যান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের মানববন্ধন

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

ঢাকা: যুবদলের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত ও সাবেক ছাত্রদল-যুবদলের নেতারা কমিটি পুনর্গঠন এবং ত্যাগী নেতাদের অন্তর্ভুক্তির দাবিতে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ কর্মসূচি পালন করেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার দাবি করা সাবেক ছাত্রদল ও যুবদলের নেতারা।

মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, গত ৪ জুন ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, কমিটিতে রাজনীতিতে নিষ্ক্রিয়, অপরিচিত ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে।

পদবঞ্চিত নেতারা বলেন, কমিটি ঘোষণার পর থেকেই তারা এর বিভিন্ন অনিয়ম ও অসংগতির প্রতিবাদ জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, দলের দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তাদের অনেককেই কমিটিতে মূল্যায়ন করা হয়নি। অন্যদিকে, যাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেতৃবৃন্দের দাবি, যুবদলের কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে তুমুল বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। একপর্যায়ে তা ব্যক্তিগত আক্রমণাত্মক বাক্যবিনিময়ে রূপ নেয় বলেও তারা দাবি করেন। এ ঘটনা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেন তারা।

মানববন্ধনে নেতারা আরও অভিযোগ করেন, কমিটির অধিকাংশ সদস্য দলের দুঃসময়ের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না। কেউ কেউ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে ব্যবসা-বাণিজ্য করেছেন বলেও তারা দাবি করেন। ভবিষ্যতে দল আবার সংকটে পড়লে বিতর্কিতভাবে পদ পাওয়া ব্যক্তিদের অনেকে দল ছেড়ে চলে যেতে পারেন—এমন আশঙ্কাও প্রকাশ করেন তারা।

নেতারা বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুবদলের বৃহত্তর স্বার্থে দ্রুত সময়ের মধ্যে কমিটির বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। তদন্তের মাধ্যমে বিতর্কিতদের বাদ দিয়ে দলের দুঃসময়ে রাজপথে থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

এ ছাড়া কমিটি গঠনে অনিয়মের বিষয়গুলো বিএনপির চেয়ারম্যানকে সরাসরি অবহিত করতে তাঁর সঙ্গে সাক্ষাতের চেষ্টা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন পদবঞ্চিত নেতারা।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ, সাবেক সহ ক্রীড়াসম্পাদক আমান উল্লাহ বিপুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক বাছেদুর রহমান সোহেল,ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সেকত, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, ছাত্রদল ঢাবি জিয়া হল শাখার সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন ইমন,সাবেক সদস্য মাসুদ আহমেদ,,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান খান, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি শরীফ আল ফরহাদ দিপু,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,শাহীন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক কাজী মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, আনোয়ার জাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, সুমন চৌধুরী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, সাবেক সহ সাধারণ সম্পাদক ফজলুল হক নীরব, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক বে-সরকারী বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আযম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন কুমার মন্ডল, সাবেক সহ ক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম নাহিদ, বিশ্বজিৎ ভদ্র, ফরিদ খান,সাবেক সদস্য মহিবুল্লাহ জয়,সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন মিরাজ,সাবেক সদস্য এম কামরুল ইসলাম, ঢাবি জহুরুল হক হলের সিনিয়র সহ সভাপতি খসরু আহমেদ হিরন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর অনুষদের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আমিনুল হক আকন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, ঢাবি সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, সাবেক যুবদল নেতা মাইন উদ্দিন বেগ সুজন, জবি সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা এমদাদুল হক পারভেজ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম হিরন, সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা সাবেক যুবদল নেতা মাহমুদ খান, ঢাকা মহানগর পুর্ব সাবেক ছাত্রনেতা দুলাল মাতব্বর, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা,সাবেক ছাত্রনেতা মানিক হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.