বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’—সতর্কবার্তায় তোলপাড় একটি ফেন্টানিল-মিশ্রিত বড়িই কাল হলো হেইডেন প্যানেটিয়ারের চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Rich Maroko’s Leadership Through the Eyes of an HTC Member: Achievements Must Not Be Overlooked How Much Land Does a Man Need? ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড, ৫ কোটি ৬০ লাখ ডলার ফেরতের নির্দেশ নিউইয়র্কে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাগরিক সংবর্ধনা ৯/১১-এর সেই ভয়াবহ দিন: “কিছুই আমাকে এর জন্য প্রস্তুত করতে পারেনি”

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

ঢাকা: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের সবচেয়ে বড় শক্তি হলো—বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচার ও একটি ‘পচে যাওয়া রাষ্ট্রব্যবস্থার’ বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় সংগ্রাম করেছে বিএনপি। এ সংগ্রামে লাখ লাখ পরিবার ধ্বংস হয়েছে, হাজার হাজার মানুষ গুম ও অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, দীর্ঘদিনের শাসনে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও অর্থনীতি বিপর্যস্ত হয়েছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, হাজার হাজার মানুষ স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে রাজপথে নেমে এসেছিল। আন্দোলন দমন করতে শত শত তরুণকে হত্যা করা হয়। ছাত্র-জনতার অদম্য গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘শুরু হয় নতুন বাংলাদেশের পথচলা। গঠিত হয় অন্তর্বর্তী সরকার।’ জাতিসংঘের তদন্ত এবং দেশের ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের অপরাধের প্রমাণ উঠে এসেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, গ্যাস ও তেলের সংকট, হামের প্রাদুর্ভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার থেমে যায়নি। ইনশাআল্লাহ বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিজের রাজনৈতিক আদর্শের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাঁর বিশ্বাস ’৭১-এর মুক্তিযুদ্ধে, আস্থা ২০২৪-এর তারুণ্যে এবং আদর্শ জিয়াউর রহমান। তিনি লিবারেল ডেমোক্রেসি ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে আস্থা এবং বিএনপির প্রতি বিশ্বাসের কথাও জানান।

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ, কোটি মানুষের স্বপ্ন, মেধা ও পরিশ্রমকে শক্তিতে পরিণত করে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের মর্যাদা থাকবে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই মাটিতে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটাই ২০২৪ সালের ৫ আগস্টের সবচেয়ে বড় শক্তি। এটাই আমাদের অঙ্গীকার।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ।’

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.