শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা: রফিকুল ইসলামের নিন্দা

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর কর্মস্থলের চেম্বারের সামনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, একজন চিকিৎসক প্রতিদিন অসুস্থ মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করেন। তাঁর কর্মস্থলের সামনে প্রকাশ্যে এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। চিকিৎসকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি দেশের চিকিৎসাব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসকদের নিরাপত্তার ওপরও সরাসরি আঘাত।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো দেশের সর্বোচ্চ পর্যায়ের একটি চিকিৎসাপ্রতিষ্ঠানে একজন বিভাগীয় প্রধানের ওপর তাঁর চেম্বারের সামনে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনায় চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এর নেতিবাচক প্রভাব রোগীদের চিকিৎসাসেবার ওপরও পড়তে পারে।

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিএনপির এই স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বলেন, চিকিৎসকদের ওপর যেকোনো ধরনের হামলা, হুমকি ও হয়রানির বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাঁদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.