বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’—সতর্কবার্তায় তোলপাড় একটি ফেন্টানিল-মিশ্রিত বড়িই কাল হলো হেইডেন প্যানেটিয়ারের চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Rich Maroko’s Leadership Through the Eyes of an HTC Member: Achievements Must Not Be Overlooked How Much Land Does a Man Need? ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড, ৫ কোটি ৬০ লাখ ডলার ফেরতের নির্দেশ নিউইয়র্কে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাগরিক সংবর্ধনা ৯/১১-এর সেই ভয়াবহ দিন: “কিছুই আমাকে এর জন্য প্রস্তুত করতে পারেনি”

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

  ঢাকা, ১৪ আগস্ট ২০২৬: বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর নাম প্রস্তাব করলে স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৈঠক শেষে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে স্বাক্ষর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং সমর্থনকারী হিসেবে স্বাক্ষর করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের পাশাপাশি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এবারের রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে রয়েছেন। ২০১৬ সাল থেকে তিনি দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। রাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.