রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামাল্লায় আল জাজিরার কর্যালয় বন্ধের নির্দেশ ইসরাইলি বাহিনীর

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ Time View

দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। কার্যালয়ের চারপাশে এখনও গুলি ও কাঁদানে গ্যাসের শব্দ অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনারা অভিযান চালিয়ে কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ভারী সশস্ত্র এবং মুখোশধারী ইসরাইলি সৈন্যরা জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করে রোববার ভোরে আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারির বন্ধের নির্দেশ হস্তান্তর করেছে। তবে কেন আল জাজিরার ওই কার্যালয়টি বন্ধ করা হচ্ছে এ বিষয়ে কোনো কারণ জানায়নি ইসরাইল।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টানিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট। ওই বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের স্বাধীনতার লঙ্ঘন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদারদের দমনপীড়ন তুলে ধরছে এমন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা আসছে বলেও ইঙ্গিত দেয়া হয় ওই বিবৃতিতে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.