রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

চীনে বন্যায় ১৬ জনের মৃত্যু

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫৭২ Time View

ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কিনহাইতে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩৬ জন।

বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, কিংহাই প্রদেশের দাতং কাউন্টির একটি পার্বত্য অঞ্চলের ছয়টি গ্রামে বন্যা দেখা দিয়েছে। এতে ৬ হাজার ২০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি গ্রীষ্মে চীনের বিভিন্ন শহরে তাপদাহ দেখা দিয়েছে। এরমধ্যেই দেশটিতে বন্যা দেখা দিলো। স্থানীয় কর্তৃপক্ষ দুই হাজার লোকবলের উদ্ধারকারী টিম পাঠিয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় ১৬০টির বেশি যান পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.