শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

ডিআরইউ‘র ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪৪১ Time View

মনিরুল ইসলাম: ঢাকা রিপোর্টার্স ইউনিটি‘র (ডিআরইউ) ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই উৎসব চলে। ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ উৎসবে ছিল আম, কাঁঠাল, আনারস, তরমুজ, বাঙ্গি, জামরুল, ডাঙ্গন, সফেদা, বরই, করমচা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমড়া, পেয়ারা, লটকন, তেঁতুলসহ ২২ পদের বাহারি ফল।

ফল উৎসবে বৃষ্টি উপেক্ষা কর উপস্থিত হন ডিআরইউ এর প্রবীণ ও নবীন সদস্যরা। পরিবারের লোকজনও অংশ নেন এই উৎসবে। রসালো ফলের আপ্যায়নে মুগ্ধ সকলে।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ উৎসবের উদ্বোধন করেন। এসময় ডিআরইউ’র সহ-সভাপতি দীপু সারোয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত, এস এম মোস্তাফিজুর রহমান সুমন ও আলী ইব্রাহিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.