রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে সংগীতশিল্পী তানিশা খান, ৩০ সেপ্টেম্বর মালে ত্রুিকেট ষ্টেডিয়ামে স্টেজ শো

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫৪ Time View

মনিরুল ইসলাম: সংগীতশিল্পী তানিশা খান। এক দশক আগে থেকেই সঙ্গীতে পদচারনা শুরু। গানকে ভালোবেসেই এ জগতে আসেন তানিশা খান।

কোভিড-১৯ মহামারির কারণে স্টেজ শো থেকে বিরত থেকেছেন তিনি। আবার শুরু করছেন স্টেজ শো পারফর্মেন্স। সেই ধারাবাহিকতায় তানিশা খান এবার মালদ্বীপে ‘বাংলা কালচারাল নাইট ২০২২’ এ স্টেজ শো করতে গিয়েছেন তিনি। মালে ত্রুিকেট ষ্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর স্টেজ শোতে অংশ নিবেন জানালেন তানিশা খান।

একক মৌলিক গানের পাশাপাশি দ্বৈত গানেও রয়েছে তার দক্ষতা এবং দর্শকপ্রিয়তা। দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের সাথে দ্বৈত গান করার পাশাপাশি নিজের একক মৌলিক গান দিয়ে শ্রোতা দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নতুন গান নিয়েও রয়েছে তার ব্যস্ততা।

মালদ্বীপ থেকে তানিশা বলেন, করোনার কারণে এমনিতেই স্টেজ শো বন্ধ ছিলো। এখন আবার শুরু হয়েছে। দেশে ও বাইরে। আমি এমনিতেই অল্প স্টেজ শো করি। অনেক দিন পর তাই দেশের বাইরে শো করতে আসলাম। দোয়া করবেন। দর্শক-শ্রোতাদের মন যেনো জয় করতে পারি। দেশের মান রাখতে পারি।

এদিকে, সম্প্রতি প্রথমবার সিনেমার প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন তানিশা খান। সিনেমার নাম ‘পতন’। সিনেমাটি পরিচালক মিজানুর রহমান শামীম। গানের শিরোনাম ‘আঠারো হাজার মাখলুকাত’। এটি লিখেছেন মিজানুর রহমান শামীম। সুর করেছেন টিটন মামা। সংগীতায়োজন করেছেন সুজন আনসারী। গানটিতে তানিশার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি।

অন্যদিকে, বর্তমানে তানিশা খান শোবিজ অঙ্গনের অনেকেই মতো অভিনয় ও গানের পাশাপাশি ব্যবসায় যুক্ত হয়েছেন। বেশ কিছুদিন হলো অনলাইন বিজনেস করছেন। ‘দ্যা লেদার স্টুডিও বিডি’ নামের অনলাইন প্রতিষ্ঠান থেকে তিনি চামড়ার নানা ধরণের পণ্য বিক্রি শুরু করেছেন।

তানিশা খান বলেন, করোনার পর তেমন ভাবে আসলে স্টেজ শো করা হচ্ছিলো না। সারাক্ষণ বাসাতেই ছিলাম । হুট করেই মাথায় এই ব্যবসার কথাটা এলো। যেহেতু সারাক্ষণ বাসাতেই বসে থাকি তাই ছোট আকারে এই ব্যসবসাটা শুরু করলাম। আশাকরি সবার সহযোগিতা পাবো। গান আমার মূখ্য। পাশাপাশি অনলাইন ব্যবসাটাও।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.