রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসবাহ আহমেদের জন্মদিনের উপহার ”যন্ত্রণা”

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৭ Time View

মনিরুল ইসলাম: প্রত্যেকটি মানুষের কাছে জন্মদিন একটি বিশেষ দিন। এ দিনটিকে ঘিরে থাকে নানা আয়োজন। কাল বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদের জন্মদিন। দুই দশকের বেশি সময় ধরে ধ্রুপদি গান আর গজল গেয়ে শ্রোতাদেরকে মুগ্ধ করে রেখেছেন তিনি । সব শ্রেণির মানুষের কাছে গজলকে জনপ্রিয় করে তুলতে নিরন্তর কাজ করে চলেছেন মেজবাহ। দেশিয় সীমানা ছাড়িয়ে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশের গজলকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি।

জন্মদিন উপলক্ষে গজলপ্রিয় ও গান পিপাসু শ্রোতাদের জন্য জন্মদিনের উপহার হিসেবে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী মেসবাহ আহমেদ।

মেসবাহ বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর আমার জন্মদিন। এ উপলক্ষেই নতুন গান উপহার দিচ্ছি। দর্শক-শ্রোতাদের ভালবাসার কথা মনে রেখেই নতুন গান রিলিজ করচ্ছি। জন্মদিনের আনুষঙ্গিকতা তো থাকবেই পারিবারিক ভাবে। তবে আমার সবচেয়ে বড় সারপ্রাইজ নতুন গান।

তিনি জানান, ‘আর দিওনা যন্ত্রণা’ শিরোনামের গানটির কথা লিখেছেন এনামূল কবির সুজন। সুর ও ভাবনায় মেসবাহ আহমেদ এবং সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। রূপকথা প্রোডাকশনের ব্যানারে গানটি প্রকাশিত হবে। পরবর্তীতে দোতারা নামে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গানটি অবমুক্ত করা হবে।

মেসবাহ আহমেদ বলেন, গানটি বেশ আবেগপ্রবণ। যারা একটু বুঝে গান শোনেন, তাদের কাছে এটি ভালো লাগবে আমার বিশ্বাস। আমি সব সময়ই একটু ভিন্ন আমেজের গান করে থাকি।

তিনি আরও বলেন, জন্মদিনের সঙ্গে গানের মূল বিষয়ের কোনো সম্পর্ক নেই। গানটি অনেকদিন ধরেই পাইপলাইনে আছে। জন্মদিনকে উপলক্ষ করেই গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই গানে তার সাথে সরোদ বাজিয়েছেন আপন দুই বোন ইলহাম ফুলঝুরি খান ও ইসরা ফুলঝুরি খান, যাদের দাদা উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ ফুলঝুরি খান এবং বাবা বিশিষ্ট তবলাবাদক ওস্তাদ ইলিয়াস খান।

উপমহাদেশের বরেণ্য গজলশিল্পী জগজিৎ সিং ও দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর শিষ্য মেসবাহ আহমেদ। স্টেজ এবং টেলিভিশনে নিয়মিত গজল পরিবেশন করেন তিনি। বর্তমানে রেকর্ডিং নিয়ে ব্যস্ত আছেন এ গুণী শিল্পী।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.