রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার টাইটেল গান প্রকাশ

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৪ Time View

মনিরুল ইসলামঃ প্রেমিকমনের আকুতিকে শিরোনাম করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। আগামী ৭ সেপ্টেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচসলক।ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমাটি।

মুক্তি সামনে রেখে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিনেমাটির টাইটেল সং। এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়েরা রেজা। সুদীপ কুমার দীপের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ।

‘যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, তার বিহনে আমি যাবো গো মরে’- এমন কথায় ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। গানের দৃশ্যায়ন হয় পার্বত্য অঞ্চল বান্দরবানে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। তাতে আভাস পাওয়া যায়, ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন আদর, মাহি ও শিপন মিত্র।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

জাহিদ হাসান অভির দ্য অভি কথা চিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। গানের সঙ্গীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.