রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

হেলাল খানের নেতৃত্বে বিএনপির সাংস্কৃতিক অনুষ্ঠান, গানে- কবিতায় মেতে রইলো কর্মীরা

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

 

মনিরুল ইসলাম ঃ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির গণসমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠান গণসমাবেশে আসা নেতা – কর্মীদের উজ্জীবিত হয় গণসমাবেশের কার্যক্রম। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নেতৃত্ব দেন হাছনরাজা খ্যাত চিত্রনায়ক ও জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হেলাল খান  ও সদস্য সচিব জাকির হোসেন রোকন। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ’ গানসহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করেন। চলে আবৃত্তি। বেলা ১১টার দিকে শুরু হয় এই অনুষ্ঠান। চলে বেলা ২ টা পর্যন্ত। গানের তালে তালে ঠোঁট মেলান কর্মীরা। দলীয় সংগীত পরিবেশনের সময় সমাবেশের উপস্থিত কর্মী- জনতা সমস্বরে গাইতে দেখা যায়। সুরের মুর্ছনায় সকলে ভাসতে থাকেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে ।

সমাবেশ মঞ্চের পেছনে ডিজিটাল ডিসপ্লে লাগানো ছিলো। সেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি।ভার্চুয়ালি বক্তব্য রাখেন লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপির ও দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশ ও কপালে বাঁধা ছিলো দলের পতাকা। এক বর্নিল পরিবেশ তৈরি হয় গণসমাবেশ চত্বর।

 

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর এ গণসমাবেশ হবার কথা ছিল বিএনপির। কিন্তু ওই দিন বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে মঙ্গলবার করা হয় । সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির নেতারাসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.