রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

প্রিয়াঙ্কা-নিকের ‘সানবাথ’, সমুদ্রের মাঝে অবসর কাটাচ্ছে তারকা দম্পতি 

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

 

মনিরুল ইসলাম ঃ বলিউল- হলিউড তারকাদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে বিরল বলিউল- হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের এত বছর পরও প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা দম্পতি। দিনাতিপাত করছেন একসাথে। সাথে সন্তান নিয়ে।

কাজের ফাঁকে ক্ষণিকের অবসর পেয়েই ফ্রান্সে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা ও নিক। সঙ্গে ছোট্ট মালতীও রয়েছে। সমুদ্রের মাঝে দিব্যি সময় কাটছে তিন জনের।

রোববার কলকাতা থেকে প্রকাশিত সংবাদ প্রতিদিন এর অনলাইন ভার্সনে প্রচারিত এক প্রতিবেদন থেকে এতথ্য জানা গেলো।

এতে বলা হয়, মার্কিন পপ তারকা নিক জোনাস। মেট গালার রেড কার্পেটে বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমে পড়েন। ২০১৮ সালের জুলাই মাসে প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক।

২০১৮ সালের ডিসেম্বর মাসেই রাজকীয় বিয়ে আসর সেজে ওঠে রাজস্থানের উমেইদ ভবন প্রাসাদে। হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক।

২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান লাভ করেন নিক-প্রিয়াঙ্কা। মেয়ে মালতীকে সামলেই হলিউডে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা।

আগামীতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ফ্র্যাঙ্ক ফ্লাওয়ার পরিচালিত ‘দ্য ব্লাফ’ সিনেমায়। আগস্ট মাসেই শেষ হয়েছে ছবির শুটিং। তার পরই নিক ও মালতীর সঙ্গে অবসরের আলসেমিতে মেতেছেন অভিনেত্রী।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.