শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিশাকে আমি মেয়ের মতোই ভালোবাসি : কনকচাঁপা

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪৭৫ Time View

সংগীতশিল্পী কনকচাঁপা ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার চেহারায় খানিকটা মিল থাকায় তাদের দুজনকে অনুরাগীদের অনেকেই মা-মেয়ে বলেই মনে করেন। একজন বাংলা গানের ভুবনের উজ্জ্বল নক্ষত্র, অন্যজন অভিনয়ের।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব কনকচাঁপা। বিভিন্ন সময় নানান বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এবার তিশার সঙ্গে সম্পর্কের জল্পনা দূর করলেন তিনি।

তিশার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে কনকচাঁপা লিখেছেন, ‘তিশা খুবই ভালো একজন অভিনয়শিল্পী এবং আমি তার ভক্ত। আবার তিশাও আমাকে অনেক পছন্দ করে এবং মায়ের মতোই শ্রদ্ধা করে। ছবিটি আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের গ্রিনরুমে তোলা। আমি মনে মনে ভাবছিলাম, তিশার সঙ্গে ছবি তুলি। ঠিক সেই মুহূর্তেই তিশা বলল, মা আসো আমরা ছবি তুলি। পৃথিবীর মানুষ আমাকে তোমার মেয়ে জানে সেক্ষেত্রে তোমাকে মা ছাড়া আর কি ডাকি বলো।’

তিনি আরও লেখেন, ‘সত্যি কথা হলো, তিশা আমার কন্যা নয়। আমার চেহারার সঙ্গে তিশার কোথাও কোনো মিল হয়তো আছে, এজন্যই আপনারা এভাবে ভাবতে ভালোবাসেন। আমার একটাই মেয়ে। যার নাম ফারিয়া ইসলাম খান। তবে তিশাকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসি। এবার নিশ্চয় আপনাদের ধারণা বদলাবে। ভালো থাকবেন সবাই।’

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.