রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

জনগণ এই ভোট বর্জন করেছে:

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনকে ‘ডামি ভোটের নির্বাচন’ বলে ‘জনগন এই ভোট বর্জন করেছে’ বলে দাবি করেছে গণতন্ত্র মঞ্চ।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ এই নির্বাচনটি ছিলো ডামি নির্বাচন, ডামি ভোটের নির্বাচন। আপনারা(গণমাধ্যম) ভোট কেন্দ্রে ভোটারের যেভাবে দেখিয়েছে তাদের স্পষ্ট যে, মানুষ নাই। ভোটার নাই। এটা একটি ভোটার ছাড়া নির্বাচন হয়ে গেলো।”

‘‘ ভয়-ভীতি, গ্রেফতার চালিয়ে কোনো লাভ হয়নি। ভোটাররা ভোট দিতে যায়নি। মিডিয়াতে ভোট কেন্দ্রগুলোর যে চিত্র উঠে এসেছে তাতে এটা পরিস্কার যে, জনগন এই নির্বাচনকে প্রত্যাখান করেছে।”

আগামীতে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে বলেও জানান মান্না।

জাতীয় প্রেসক্লাবের সামনে এক তরফা ভোটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই সমাবেশ হয়। এরআগে গণতন্ত্র মঞ্চের দলগুলোর নেতা-কর্মীরা আলাদা আলাদাভাবে তোপখানা রোডে মিছিল করে ভোটের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘‘ দেশের মানুষ সরকার ও নির্বাচন কমিশনের ডাকে সাড়া দেয়নি। এই ডামি নির্বাচন বর্জনের ডাকে জনগন সাড়া দিয়েছে। সরকারের নাশকতা ও উসকানি মোকাবিলা করে তারা ভোট বর্জন করেছে।”

‘‘ এই ভোট বর্জন করে মানুষ প্রমাণ করেছে দেশে গণতন্ত্র নেই। দুঃশাসন ও ভোট ভোট খেলার বিরুদ্ধে মানুষের ভেতর যে ক্ষোভ তার সমচিত জবাব মানুষ দিয়েছে।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘‘ মানুষ মনে করে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। সে কারণে মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে জবাব দিয়েছে। গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচন প্রত্যাখ্যান করবে।”

 

নেতৃবৃন্দ বলেন, ‘‘ ৭ জানুয়ারি যেমন বাংলাদেশের জন্য সার্বভৌমত্বের ওপর হুমকির ফেলানী দিবস তেমনি আজকে রচিত হলো দেশের জন্য কালো দিবস। আজকের দিনে ক্ষমতাসীনরা বাংলাদেশের গণতন্ত্রকেও কাঁটাতারে ঝুলিয়ে দিয়েছে।”

‘‘ কাজেই জনগণের জন্য আজকের এই দিনে ফ্যাসিবাদীবিরোধী সংগ্রাম নতুন করে শুরু হবে। নতুন করে বাংলাদেশের আইন, সংবিধান, বিচারব্যবস্থা সংস্কার করতে হবে। এই দেশকে স্বাধীন ও মর্যাদাবান নাগরিকের দেশ হিসেবে গড়ে তুলতে হবে।”

 

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে ও কামাল উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমম্বয়ক হাসনাত কাইয়ুম ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.