রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন : আতিকুর রহমান রুমন

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

বগুড়া (২২ ডিসেম্বার, ২০২৪) : ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। তিনি সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের খোঁজ খবর রাখেন সবসময়। অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা কর্মীদের সবসময় নির্দেশনা দেন। ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সড়ক মহাসড়ক নামকরণ করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ ও আহত অসহায় পরিবারে একটি করে হলেও সরকারি ও বেসরকারি চাকরি দিয়ে সেইসব অসচ্ছল পরিবারকে স্বচ্ছলতা দিবে। তাঁর নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে রয়েছি।

আতিকুর রহমান রুমন আজ রবিবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বগুড়াস্থ জাতীয়তাবাদী সমর্থিত কৃষিবিদবৃন্দের আয়োজনে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে শীতবন্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ মেহেদী হাসান পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, আরডিএ পরিচালক আব্দুল মজিদ, সাবেক ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান, গাবতলী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, নূর মোঃ রিপন, কৃষিবিদ এ কে এম ফজলুল করিম রাঙা, কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন, কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান পাভেল, কৃষিবিদ ড. মোঃ আব্দুল মজিদ, কৃষিবিদ ড. মাহমুদুল হাসান সুজা, কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, কৃষিবিদ মোঃ মুকুল মিয়া, কৃষিবিদ মোঃ নিয়ামতুল্লাহ, কৃষিবিদ মোঃ নুরুজ্জামান সজল, কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, কৃষিবিদ এএম শোয়াইব, কৃষিবিদ মোঃ শিহাব হাসান, কৃষিবিদ আব্দুল্লাহ আল মুত্তাকীন, কৃষিবিদ মোঃ রিজোয়ানুর ইসলাম, কৃষিবিদ এএইচএম নুরুল আনোয়ার, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন।▫

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.