রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

বিএলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিতঃ বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের শুভেচ্ছা

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View

ঢাকা: বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পাটির (বিএলডিপি) ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ৪ জানুয়ারি বৃহস্পতিবার পালিত হয়েছে।

এদিন রাজধানীর মালিবাগে দলীয় কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এসময় বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী ক্লিনটন হাওলাদার পাভেলের পক্ষ থেকে বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের উপদেষ্টা মো: মহসিন হোসেন।

বিএলডিপির চেয়ারম্যান বলেন, আজকে প্রবাসী ক্লিনটন হাওলাদার পাভেল সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে ফুলেল শুভেচ্ছা পাঠিয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আমরা চীরদিন তার এই কথা স্মরণ রাখবো। বিএলডিপির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

তিনি বলেন, শিগগিরই বড় ধরণের অনুষ্ঠানের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। দেশের বৈরী রাজনৈতিক আবহের কারণে আজকে ঘরোয়াভাবে এটি পালন করা হলো।

এসময় উপস্থিত ছিলেন বিএলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. কবির হোসেন, যুগ্ম মহাসচিব মাসুদ হাজারী, চেয়ারম্যানের উপদেষ্টা এসএম আমান উল্লাহ, মহিলা নেত্রী পারভিন আক্তার প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.