শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

একদিনের ব্যবধানে প্রার্থিতা ফিরে পেলেন পবন

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

এক দিনের ব্যবধানে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন। আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পবনের প্রধান নির্বাচনি সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ইসির উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচনী অপরাধ ও অনিয়মের অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। আজ বুধবার বিকেল ৪টার পবন তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি জানান।

পবন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের স্বতন্ত্র (ঈগল) প্রার্থী হিসেবে নির্বাচন মাঠে নৌকার সঙ্গে লড়ছেন।

গত ৩০ ডিসেম্বর পবন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অশোভন কথা বলেন। তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে ৩০ ডিসেম্বর ইসি সচিব বরাবর চিঠি পাঠান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। তদন্তে সত্যতা পাওয়ায় লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি। মঙ্গলবার পবনের প্রার্থিতা বাতিল করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.