রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

আতশবাজিতে রাজধানীবাসীর নববর্ষ উদযাপন

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View

ইংরেজি নববর্ষ উদযাপনে সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার বাসার ছাদ থেকে ফুটতে থাকে আতশবাজি ও পটকা। ঘড়ির কাঁটা রাত ঠিক ১২টা বাজতেই

মুহুর্মুহু আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে উঠে রাজধানী ঢাকার আকাশ। পটকার বিকট শব্দে প্রকম্পিত হয় বিভিন্ন এলাকা।

পুলিশের নিষেধাজ্ঞার পরও বিভিন্ন বাসার ছাদ থেকে উড়ানো হয়েছে ফানুসও। কয়েকটি এলাকার ফাঁকা জায়গা থেকে ফানুস ওড়াতে দেখা যায়। এসময় রাজধানীর বাসিন্দাদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়।

এদিকে ২০২৩ সালকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। নিরাপত্তার জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও র‌্যাবের সদস্যরা। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

 

অনেকটা ঘরোয়াভাবে রাজধানীর মানুষ নানা আয়োজনে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৪-কে স্বাগত জানাচ্ছেন। তবে আনন্দ-উচ্ছ্বাসের কমতি থাকছে না। অনেকে বাসার ছাদে বারবিকিউ পার্টি, কেক কাটাসহ নানা আয়োজন রেখেছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.