সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

তফসিল বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ Time View

ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৩: খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, ক্ষমতাসীনদের নিজেদের মধ্যে লাল- হলুদ ভাগাভাগির নির্বাচন জনগণ মানবে না। রাজনৈতিক নেতাদের জেলে পুরে, সাজা দিয়ে যেনতেনভাবে নির্বাচন করতে চায় সরকার। জনগণের দাবি উপেক্ষা করে কোন নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। লাগামহীন দ্রব্যমূল্যে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, সরকারের সে দিকে কোন খেয়াল নেই, তারা প্রহসনের নির্বাচনে ব্যাস্ত।

অবিলম্বে ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করতে হবে। একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

একতরফা তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আজ বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট হতে মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে সমাবেশে মিলিত হয়। ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব  সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকার, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাঃ জিল্লুর রহমান, মহানগরী উত্তর সভাপতি সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার, হুমায়ুন কবির আজাদ, হুমায়ুন কবির আজাদ, এনামুল হক হাসান,  মাওলানা আবু ইউসুফ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মুজিবুল হক, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ  এডভোকেট সানাউল্লাহ, গিয়াস উদ্দিন, মহিউদ্দিন জামিল, ছাত্রনেত নুর মুহাম্মদ  প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.