ঠাকুরগাঁও-১ আসনে তিন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড
শুক্রবার রাতে দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকারের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘‘ দলের স্থায়ী কমিটিই গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়ন বোর্ড। আজকে বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহন করেছেন।”
‘‘ বোর্ডের সিদ্ধান্ত পরে জানানো হবে ।”
রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ড তিন প্রার্থীর সাক্ষাৎকার নেয়। প্রার্থী তিনজন হলেন, মির্জা ফয়সাল আমিন, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়েদুল মাসুদ।
মনোনয়ন বোর্ডের এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন,রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিহ উল্লাহ ও ফরহাদ হালিম উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূণ্য হয়।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের ভোট হবে।