সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View
শাহীন সানি,  গাজীপুর: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা, দেশপ্রেম ও মুক্তির চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আজ দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হলরুমে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, প্রেম ও মুক্তির চিরন্তন কবি। তাঁর সাহিত্য, সংগীত ও জীবনদর্শন যুগে যুগে বাঙালির চেতনাকে জাগ্রত ও উদ্দীপ্ত করেছে। অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর সাহসী উচ্চারণ আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের মানবিক, উদার ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার পরিধি আরও বিস্তৃত করতে হবে।
তিনি বলেন, ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ে বছরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সেমিনার এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজন। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য, সংগীত, দর্শন ও জীবনাদর্শের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত ও সম্পৃক্ত করা।
প্রতিমন্ত্রী আরও বলেন, নজরুলের সৃষ্টিকর্মকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির দর্শন সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণে নজরুলের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় প্রেরণা হয়ে উঠতে পারে।
তিনি তরুণ প্রজন্মকে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম গভীরভাবে পাঠ, গবেষণা এবং সংগীত, কবিতা, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিশিষ্ট নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.