সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

ভোট বর্জনকারী রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে এবি পার্টি’র আলোচনা অনুষ্ঠান শনিবার

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

ঢাকা, ২৯ ডিসেম্বর : নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে আগামীকাল ৩০ ডিসেম্বর শনিবার বেলা ২-৩০ টায় জাতীয় প্রেসক্লাবে এক দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে
আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। এতে বিএনপি ও আন্দোলনরত রাজনৈতিক দলসমূহের শীর্ষস্থানীয় নেতা ও বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখবেন।

বিশিষ্ট নির্বাচন বিশেষজ্ঞ প্রফেসর ড. আকম ওয়ারেসুল করিম এর গবেষণার উপর আলোকপাত করে “দলীয় সরকারের অধীনে নির্বাচনঃ বর্জন, অংশগ্রহণ ও ডামি-ভোটাভুটি” শীর্ষক এই দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। এতে গবেষক ওয়ারেসুল করিম এর গবেষণাপত্রের উপর বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু, বিশিষ্ট আলোকচিত্রি আন্তর্জাতিক পদকপ্রাপ্ত মানবাধিকার সংগঠক শহীদুল আলম, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি ড. রেজা কিবরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদ (একাংশ) সভাপতি নুরুল হক নুর, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইউম, বাংলাদেশ খেলাফত মজলিশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টি’র ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমূখ।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশাত্মবোধে জাগ্রত নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.