রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এখনকার সিনেমা নিয়ে চাপাবাজি হয় তবে ‘যাও পাখি বলো তারে’ আমার ক্যরিয়ারে সেরা সিনেমাঃ মাহি

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১২ Time View

মনিরুল ইসলামঃ ত্রিভুজ প্রেমের গল্পে নিয়ে ছবি ‘ যাও পাখি বলো তারে ‘। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন সিনেমাটি। রোমান্টিক গল্পের সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি, সঙ্গে আছেন চিত্রনায়ক শিপন মিত্র।

সিনেমাটি আগামী ৭ অক্টোবর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবি মুক্তির প্রচারণায় সক্রিয় সিনেমার টিম। শনিবার রাতে এফডিসিতে জমকালো এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, অভিনয়শিল্পী, অন্যান্য কলাকুশলীরা ও চলচ্চিত্রের গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যারিয়ারের তৃতীয় সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, গ্রাম বাংলার মিষ্টি প্রেমের একটা সিনেমা ‘যাও পাখি বলো তারে’। এর গানগুলো সবার মন ছুঁয়ে যাবে। গল্প এবং মানিক স্যারের মেকিং মন ভরাবে সবাইকে। আমরা সবাই মজা করে সিনেমাটির শুটিং করেছি। আবার ইমোশনাল দৃশ্যগুলোতে কাজ করতে গিয়েই নিজেরা কেঁদে ফেলেছি। এই সিনেমাটি বর্তমান সময়ে সিনেমার যে জোয়ার তাকে আরও বেগবান করবে বলে আমার এবং আমাদের প্রত্যাশা। আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন, এই অনুরোধ রইল।

ছবির নায়িকা মাহিয়া মাহি বলেন, এখনকার সিনেমা নিয়ে চাপাবাজি হয়। তবে কিছু কাজ থাকে যেটা নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না। অনুভূতি প্রকাশ করতে পারি না।

তিনি বলেন, এই সিনেমার প্রতিটি চরিত্রে সবাই দারুণ অভিনয় করেছেন। প্রত্যেকটি দৃশ্য দেখে আমাকে কাঁদতে হয়েছে, যা দেখে দর্শকও কাঁদবে। এখানে অভিনয় করিনি। চরিত্রের ভেতর মিশে গেছি। কতটুকু পেরেছি তা দর্শক বলতে পারবে।

যোগ করে মাহি আরও বলেন, ১০ বছরের ক্যারিয়ারে কখনো এত মজা করে শুটিং করিনি। দীর্ঘ ক্যারিয়ারে ‘যাও পাখি বলো তারে’ আমার সেরা সিনেমা। যারা ভালোবাসতে ভুলে গেছে তারা এই সিনেমা দেখলে নতুন করে ভালোবাসবে। সিনেমাটিতে কাজ করে ঘোরের মধ্যে ছিলাম। প্রতিটি মানুষের জীবনে মজনু (আদর আজাদ) আছে। সবাইকে অনুরোধ করব সিনেমাটি দেখার জন্য।

 

সিনেমার গল্প প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমি অনেক সিনেমাই বানিয়েছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তবে আমি নিঃসন্দেহে বলতে চাই, আমি সবচেয়ে তৃপ্তি পেয়েছি এই সিনেমা বানিয়ে। এখানে সব শিল্পীরা ভালো কাজ করেছেন। সিনেমাটি আপনারা দেখবেন। আপনাদের কেমন লেগেছে জানাবেন।

এর আগে প্রকাশ পায় সিনেমাটির প্রথম পোস্টার। সিনেমার নামের মতো এর প্রথম পোস্টারে রয়েছে না পাওয়ার গল্প। সাদা শুভ্র জমিনের ওপর কালোর ছায়া। এর মাঝেই সিনেমার প্রধান চার চরিত্র আদর আজাদ, মাহিয়া মাহি, রাশেদ মামুন অপু ও শিপন মিত্রের ছবি। তাদের প্রত্যেকের চেহারায় বেদনার ছাপ। হয়ত তারা বলতে চাইছেন- এমন তো হওয়ার কথা ছিল না! নান্দনিক এ পোস্টারটি প্রকাশের পর বিভিন্ন মহলে প্রশংসিত হয়।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আদর-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

জাহিদ হাসান অভির দ্য অভি কথা চিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। গানের সঙ্গীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান। সিনেমাটির লাইন প্রযোজক হিসেবে আছেন ইমদাদুল ইসলাম যিকরান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.