রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৫ Time View

শরীয়তপুরের গোসাইরহাটে সাইখ্যা গ্রামে রেজাউল মিয়ার সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার ফলে নির্যাতিত শিশুটিকে দেখতে সোমবার নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের একটি প্রতিনিধি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির বাড়িতে যান।

এসময় স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি শিশুটির পরিবারের সাথে সার্বিক ব্যাপারে কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেয়া হয় এবং ভবিষ্যতে যেকোনো আইনি ও স্বাস্থ্য সহায়তায় শিশুটির পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করে প্রতিনিধি দলটি।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মিরাজ শিশুটিকে ধর্ষনের চেষ্টা করলে শিশুটির পায়ুপথ ক্ষতিগ্রস্ত হয়, শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্যরা তাকে চিকিৎসা সেবা প্রদান করে। ঘাতক মিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় যার বিচারিক প্রক্রিয়া চলমান আছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.