বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’—সতর্কবার্তায় তোলপাড় একটি ফেন্টানিল-মিশ্রিত বড়িই কাল হলো হেইডেন প্যানেটিয়ারের চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Rich Maroko’s Leadership Through the Eyes of an HTC Member: Achievements Must Not Be Overlooked How Much Land Does a Man Need? ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড, ৫ কোটি ৬০ লাখ ডলার ফেরতের নির্দেশ নিউইয়র্কে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাগরিক সংবর্ধনা ৯/১১-এর সেই ভয়াবহ দিন: “কিছুই আমাকে এর জন্য প্রস্তুত করতে পারেনি”

মাটির মেয়ে : গ্রাম বাংলার এক তরুণীর জীবনের গল্প

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৭ Time View

মনিরুল ইসলাম : প্রিয়ন্তী এইচডি ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে আর্থিক সজিব পরিচালিত একক নাটক ‘মাটির মেয়ে’।

মুক্তির দশ দিনে প্রায় সাড়ে ১০ মিলিয়ন ভিউ হয়েছে নাটকটির। মন্তব্যের ঘরে দেখা মিলছে দর্শকের আবেগঘন বক্তব্য। ইউটিউব ট্রেন্ডিংয়ে বর্তমানে ১ নম্বরে আছে ‘মাটির মেয়ে’। দিন দিন সাড়া মিলছে আরও। গল্পটি চমৎকার। মন ছুঁড়ে যায়।

প্রিয়ন্তী এডিট অ্যান্ড অ্যাফেক্টস পরিবেশিত নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সায়লা সাথী। আরও আছেন তামিম খন্দকার, ইন্তেখাব দিনার, সাবেরী আলম, সূচনা শিকদার প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন পাঠান।

গ্রাম বাংলার এক তরুণীর জীবনের গল্প উঠে এসেছে নাটকে। জীবনের বিভিন্ন পর্যায়ে পুরুষের নানা রূপ দেখতে পায় সে। মনের বিরুদ্ধে পরিবারের সিদ্ধান্ত মেনে জীবনের নিয়তি মেনে নিতে বাধ্য হয় নারীরা। উচ্ছ্বল জীবনে নেমে আসে ছন্দপতন। উড়ে যায় হাসিমাখা মুখ। টানা-পোড়েনে কেটে যায় দিন। এমনই গল্পে এগিয়ে চলে নাটকের গতিপথ।
নবীন শিল্পী সায়লা সাথী উতরে গেছেন তার অভিনয়ে। আড়ষ্ট ছিলেন তামিম খন্দকার। দারুণ করেছেন ইন্তেখাব দিনার। সাবলিল ছিলেন সূচনা। সাবেরী আলম ছিলেন তাঁর মতো।
‘মাটির পাখি’ গানটি মন ছুঁয়ে যায়। গ্রামের দৃশ্যায়ন চোখের জন্য তৃপ্তিদায়ক ছিলো। ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো করেছেন বিএইচ পারভেজ।
সবশেষে বলা যায়, শিল্পী নির্বাচনে সচেতন হওয়া দরকার ছিলো। তাহলে নাটকটি আরও বেশি দর্শকের নজরে পড়তো। প্রচারেও এগিয়ে থাকতো বহুগুন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.