সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যুবদল নেতা নয়নের দুঃখ প্রকাশ

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক

পল্টনে তারুণ্যের সমাবেশ সুশৃঙ্খল রাখতে এক পর্যায়ের একজন হকারের গায়ে হাত তোলার অভিযোগ এসেছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এ বিষয়ে নয়ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ফেসবুকে ক্ষমা চেয়ে বলেন, অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দের প্রাণপণ চেষ্টার পরেও লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে সুশৃংখল রাখতে গিয়ে একজন হকারের গায়ে অনিচ্ছাকৃত ধাক্কা লাগার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে। যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব হিসেবে আমার আরো সচেতন থাকা উচিৎ ছিলো এবং ভবিষ্যতে এব্যাপারে আমি আরো সচেতন থাকবো। পাশাপাশি গতকালের ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

নয়ন আরেকটি স্ট্যাটাসে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার আবেগ অনুভূতি, ভালোবাসা, আনুগত্য আর শ্রদ্ধার সর্বোচ্চ স্তর।বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী আমার রক্তের সম্পর্কের ভাই না হলেও আত্নার ভাই। আত্নীক সম্পর্কে আমরা একটা ভালো পরিবার,আমরা শুধু শাসনই করিনা, সবসময় তারা থাকে আমাদের আদর ভালোবাসা মায়া ও মমতার ছায়াতলে। আমরা একই পরিবার, আমাদের সম্পর্ক সহোদর ভাইয়ের থেকেও কোনদিকে কম না। পারস্পরিক বোঝাপড়াটাই আসল, শাসন বারণ আর ভালোবাসা সব একই সুত্রে গাথা। আমি আমাদের নেতাকর্মীদেরকে যেমন ভালোবাসি তেমন প্রয়োজনে শাসনও করি। রোদবৃষ্টি, ঝড় তুফান গুলি ও টিয়ারসেল সর্বক্ষেত্রে এইসব নেতাকর্মীরাই আমাদের সাথে দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে জিয়া পরিবারের প্রতি পূর্ণ আনুগত্য পোষন করে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থাকে। এর একমাত্র কারণ তাদের সাথে আমার রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। নিদুকেরা যাকিছু বলুক দেশ ও দলের জন্য আমার সংগ্রাম চলছে চলবে ইনশাআল্লাহ কোন আংশিক ভিডিও বা কোন রকম কোন প্রপাগাণ্ডা ছড়িয়ে আমাদের ইস্পাত-দৃঢ় ঐক্যে ফাটল ধরানো যাবে না ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.