রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

চিকিৎসকের পরামর্শে পূর্ণবিশ্রামে আছেন ছাত্রদল সভাপতি

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক: শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। তাই তিনি গত দুদিন যাবত দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না।

শুক্রবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি মর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর উল্লেখ করে বলেন, আগামী রবিবার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থক সকলের কাছে ছাত্রদল সভাপতি শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যেকোনো ধরনের গুজব হতে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে ছাত্রদলের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে সংগঠনটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে বলে একটি গুজব ছড়িয়ে পড়ে। এমনকি কয়েকটি জাতীয় গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদও প্রকাশিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী ছাত্রদল গণমাধ্যম এ বিজ্ঞপ্তি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.