বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বিএনপি একটি অসাস্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় – আমিনুল হক

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮৩ Time View

নিজস্ব প্রতিবেদক: বিএনপি একটি অসাস্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপি সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধে সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির এর ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার গত ১৭ বছর অসাম্প্রদায়িকের নামে তারা সাম্প্রদায়িককে বেশি প্রাধান্য দিয়েছিল। তখন তারা হিন্দু সম্প্রদায়ের ওপরে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে- পরে এটাকে বিএনপির নামের ওপরে চালিয়ে দিতো। পতিত স্বৈরাচার এটাই করেছিল গত ১৭ বছর।

বিএনপি একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যারা মুসলমান রয়েছি, আপনারা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী রয়েছেন। আপনাদের প্রত্যককে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি স্বপ্নের বাংলাদেশ- মানবিক বাংলাদেশ- সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি সুন্দর সমাজ গড়তে চাই।

বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই- আপনাদের বন্ধু। আমি আপনাদের পল্লবী রূপনগরের ঢাকা-১৬ আসনের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি জনগণের দল, জনগণের সহযোগিতা নিয়েই কাজ করতে চায় বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন, সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির নির্মান কমিটির সভাপতি রাইচরন রবিদাস, সাধারণ সম্পাদক রনীল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সুজন রবিদাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, পল্লবী থানা বিএনপি যুগ্ম আহবায়ক আশরাফ গাজী, আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার,
৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ ইসলাম নীরব, সহসভাপতি মোঃ নাছির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.