মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

মানুষ খোঁজ খবর নেয়ার আগে জানতে চায় নির্বাচন কবে: দুদু

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কারো সাথে দেখা হলে আগে মানুষ শরীর -পরিবারে খোঁজখবর নিতেন। আর এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে।

আজ রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনপ্রাঙ্গণে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (ডেজা)।

দুদু বলেন, নির্বাচন কবে হবে। কারো সাথে দেখা হলে আগে মানুষ তার শরীরের, পরিবারে খোঁজখবর নিতেন। এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন এবং বলেছেন, ” আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে”।

তিনি বলেন, ২৪ এর মহাপ্লাবন, ছাত্র -জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। সে সময় মনে হয়েছে জিয়াউর রহমানের সাহসিকতার কথা, ‘ আমি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছি ‘। স্বাধীনতা তো মানুষের কথা স্বাধীনতা, মানুষের অধিকারের কথা।

তিনি বলেন, আমরা স্বাধীনতার পর দেখেছি অনেকে স্বাধীনতার পর একদলীয় শাসন কায়েম করেছিল, আর আমাদের নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন।

বিএনপির এই নেতা বলেন, ১৭ বছরে ফ্যাসিস্ট মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। ২৪ সালের ৫ আগষ্ট আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠাকারী নেতার কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছেন। অথচ পালিয়ে যাওয়ার আগে ফ্যাসিস্ট হাসিনা বলতেন, ” শেখ মুজিবের মেয়ে পালায় না” কিন্তু সে ঠিকই পালিয়েছে।

‘আমরা যেন আবার একক কর্তৃত্বের মধ্যে না পড়ি’ এ সবাইকে এ আহ্বান জানান দুদু।

ডেজার সভাপতি প্রকৌশলী মো রুহুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু , বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী মো আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড প্রকৌশলী সাব্বির মোস্তফা খান। এছাড়া প্রকৌশলী আব্দুস সালাম খান, নেয়াজ উদ্দিন ভূঁইয়া, হেলাল উদ্দিন তালুকদার, নাজমুল হুদা খন্দকার, মোঃ মাঈনউদ্দিন, মোঃ ইসমাঈল হোসেন বিদ্যুৎ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.