মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

তারেক রহমানের কারাবন্দি দিবসে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আলোচনা সভা

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার, বেলা সাড়ে ১১টায় (মার্চ ০৮, ২০২৫) এই আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।
এতে প্রধান অতিথি ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটি, স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক দিপু-সহ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.