মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : আমিনুল হক

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

নিজস্ব প্রতিবেদক: ০৪ মার্চ, মঙ্গলবার,

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিং এ রাজধানীর পল্লবী ও রূপনগর থানার ৮টি ওয়ার্ডের অসহায়দের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আমিনুল হক বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছিল তারা।

এসময় তিনি আরো বলেন,ফ্যাসিষ্ট সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেও গত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল এবং এখনো বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। দেশে যখনই কোন মহামারী দূর্যোগ বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে। সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাড়িয়েছে। কারন বিএনপি জনগণের দল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে রাজধানীর পল্লবী ও রূপনগর থানার ৮টি ওয়ার্ডের অসহায়দের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ কালে স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.