বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বগুড়ায় আহত শিক্ষার্থী লেমনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে বগুড়ায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত ৯ম শ্রেণির শিক্ষার্থী লেমনকে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ সোমবার, বেলা ১২টায় বগুড়া জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে (ফেব্রুয়ারি ২৪, ২০২৫) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

মানবিক কর্মসূচির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ, মাহবুবুর রহমান, সাজেদুর রহমান মহান, এএইচ এম নুরুল, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য আব্দুল্লাহ আল বিসবাহ-সহ বগুড়া জেলা বিএনপি ও স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, “আমরা জনাব তারেক রহমানের পক্ষে চব্বিশের গণআন্দোলনে আহত ৯ম শ্রেনীর শিক্ষার্থী লেমনের কাছে আর্থিক সহায়তা দিতে এসেছি। এছাড়া একজন পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার দেয়া হয়েছে।”

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক বলেন, “আরেকটি কথা- দেশে তৃতীয় শক্তির উত্থানের কথা হচ্ছে। মূলত গতকাল মোহাম্মদপুরে ছিনতাই নিয়ে ঘটনা নিয়ে দেশে তোলপার শুরু হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা আতংক সৃষ্টির জন্য ঘটনা ঘটাচ্ছে। বর্তমান সরকার সংস্কার করবে, কিন্তু লক্ষণ স্পষ্ট নয়। খুব দ্রুত সময়ে সংস্কার করে— একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সহিত চলে যাবেন, এতে সবার ভাল।”

এছাড়া আতিকুর রহমান রুমন তাঁর বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্য সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে শেষে ‘পদ্মপাড়া জেড ফোর্স’-এর উদ্যোগে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.