বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

দোসরদের যারা পদায়ন ও পদোন্নতি দিচ্ছে সে অপশক্তিকে চিহ্নিত করতে হবে : ডা. রফিক

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

নিজস্ব প্রতিবেদক
মেডিকেলসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পদায়নে কারা সহযোগিতা করছেন এই প্রশ্ন রেখে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলো এমন একটি দল আজকে নিজেদের সদস্য সংগ্রহের নামে, নিজেদের লোক পরিচয় দিয়ে পতিত স্বৈরশাসকের দোসরদের পদায়ন ও পদোন্নতির বিষয়ে সহযোগিতা করছে। এইসব অপশক্তিকে ভবিষ্যতে চিহ্নিত করে রাখা হবে।

মঙ্গলবার বিকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চিকিৎসকদের কর্তৃক আয়োজিত বাংলাদেশ শিশু হাসপাতালের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে দেওয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বক্তব্যের শুরুতেই ডা. এ কে এম আজিজুল হককে অভিনন্দন জানিয়ে গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে নিহত ও গুমের স্বীকার হওয়া শহীদদের ও জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ডা. রফিকুল ইসলাম জুলাই বিপ্লবের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা ও আহতদের অর্থ সাহায্য নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (সাবেক বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ) হাসপাতালে পৌঁছে দেওয়ার কার্যক্রমে যেসকল চিকিৎসক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তিনি এই মেডিকেলে ফ্যাসিস্ট সরকারের দোসরদের পদায়নকে অভয়ারণ্যে হিসেবে ব্যবহৃত হওয়ার কথা বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখার সুস্পষ্ট ঘোষণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া হয়েছিলো, আমরা কিন্তু সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। এই সহযোগিতা কিন্তু কোন দূর্বলতা নয়৷

বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের নামে হাসপাতালগুলোতে স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির ব্যাপারটা নজরে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের সময় যারা ঢাকায় বছরের পর বছর পদায়িত থেকে ফ্যাসিস্ট সরকারের দাসত্ব করেছে তাদের অনেকে পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকার বাইরে পদায়নের এক মাসের ভিতরে পুনরায় রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজে পদায়ন নিয়ে ফেরত আসছেন।

মন্ত্রণালয় ও অধিদপ্তরের সর্বোচ্চ পদ থেকে শুরু করে যেসব কর্মকর্তা-কর্মচারী এইসব ফ্যাসিস্টদের পুনর্বাসনে সহায়তা করছেন কিংবা জড়িত আছেন তাদেরকে হুঁশিয়ারি জানিয়ে আরও সতর্কতা অবলম্বনের আহবান জানান বিএনপির এই নেতা।

একইসাথে এমন কিছু পদায়ন বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার নজরে আসার পরে কিছুক্ষেত্রে এই আদেশ বাতিলের কথা উল্লেখ করে তিনি বলেন, এ পদায়নের রহস্য বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়, অন্যথায় শহীদের রক্তের সাথে বেইমানী করা হবে।

যারা বিগত ফ্যাসিস্ট আমলে বৈষম্যের স্বীকার হয়েছেন তাদের পদায়ন ও পদোন্নতির ব্যাপারে আগে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু অনেকক্ষেত্রেই তা হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷

স্বাস্থ্যখাতে বিগত ফ্যাসিস্ট আমলে যে অরাজকতা ছিলো তা দূর করে “সবার জন্য সূস্বাস্থ্য” এই নীতির আলোকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যয় রেখে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ডা. রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.