মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

রাজধানীতে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

১৮ ফেব্রুয়ারি ২০২৫
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নবগঠিত কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা। এসময় অবিলম্বে যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান তারা। এ দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর স্মারকলিপি দেন পদবঞ্ছিতরা।

তাদের অভিযোগ, অনেক জ্যেষ্ঠ নেতাদের কমিটিতে রাখা হয়নি। অযোগ্য ও ব্যক্তিগত পছন্দের নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

মিছিলে অংশ নিয়েছেন দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরটি মামুন, আসিফুর রহমান বিপ্লব, মো. জিন্নাহ, জাকির হোসেন বাবু, আতাউর রহমান, সাবেক সদস্য ইমরান খান ইমন, আলমগীর হোসেন, মেহেদী হাসান নয়ন প্রমুখ।

সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কমিটি গঠন করা হয়। এতে অনেক ত্যাগী ও যোগ্য নেতাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.