মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সংস্কার ও বিচারকে পুজি করে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : জুয়েল

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন দিয়ে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিলো।এখন আবার সংস্কারের কথা বলে কেউ কেউ নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, অবশ্যই গণহত্যার বিচার হতে হবে। আওয়ামী সরকারের প্রতিটি দূর্নীতির বিচার করা হবে। তাই বলে সংস্কার ও বিচারকে পুজি করে নির্বাচন পিছানোর কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

সোমবার বিকালে রাজধানীর উত্তরখান মাজার রোডে থানা যুবদলের ৪৫নং যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুয়েল বলেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এরসাথে কারা জড়িত তা সরকারকেই বের করতে হবে। জনগণ মনে করে রাষ্ট্রকে অস্থির করে দেশকে নৈরাজ্যকর পরিস্থিতিতে ফেলে তৃতীয় কোনো পক্ষকে সুযোগ তৈরী করে দেওয়ার নীলনকশা চলছে।

তিনি বলেন, হাজারও ছাত্রজনতার রক্ত বৃথা হতে দেওয়া হবে না। দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হতে দেওয়া হবে না। আর যারা ২৪-এর শহীদদের সাথে বেঈমানী করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না।

৪৫ নং যুবদলের আহবায়ক মহিউদ্দিন বাবর মহিনের সভাপতিত্বে সদস্য সচিব আমির হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, জাহিদ হোসেন মোড়ল, শামিম আহমেদ, জুলহাস আহমেদ, জসিম উদ্দিন, উত্তরখান থানা যুবদলের সাবেক সভাপতি রুস্তম আলী বেপারি, সাধারণ সম্পাদক আসিফ উদ্দিন এনামুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.